1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারীতে শোকদিবসের অনুষ্টানে হাতাহাতি, একজন আহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

হাটহাজারীতে শোকদিবসের অনুষ্টানে হাতাহাতি, একজন আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে আওয়ামিলীগের দুগ্রুপের হাতাহাতিতে একজন আহত। ১৫ আগষ্ট রোববার সকালে হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের মাদার্শা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদার্শা বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে অনুষ্টানের শেষ পর্যায়ে স্থানীয় ১০উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মন্জুর হোসেন মাসুদের সাথে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অসীম মল্লিকের তর্কাতর্কি হলে অসিম মল্লিক চেয়ারম্যান মাসুদকে ঘুষি মারে। এসময় অনুষ্টানে আগত নেতাকর্মীরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অসীমকে কিলঘুষি মারে । এতে অসিম মল্লিকের নাক দিয়ে রক্তপাত হলে স্থানিয়রা এঘটনায় চেয়ারম্যান মাসুদ আহত হলেও অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় অসীম মল্লিককে হাটহাজারী স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অসীম মল্লিক সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর উত্তর মাদার্শার চেয়ারম্যান মাসুদ আমাকে ধাক্কা দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। চেয়ারম্যান ও তার অনুসারীরা আমাকে মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ শামীম বলেন, দুপুরে অসীম মল্লিক নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার নাক দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন চৌধুরী মাসুদ জানান, এটা পূর্ব পরিকল্পিত। এলাকায় আমার জনপ্রিয়তা থাকায় কিছু ব্যক্তি ইর্ষান্বিত হয়ে আমার সুনাম ক্ষুন্ন করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। আজকে বিশেষ দিবসের অনুষ্ঠানে এর বহিঃপ্রকাশ। আমি নিজেও আহত হয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net