1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া থানার রাইটার বিপ্লব গাড়ী চাপায় নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

আশুলিয়া থানার রাইটার বিপ্লব গাড়ী চাপায় নিহত

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৭ বার

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজীব সূত্রধর ওরফে বিপ্লব (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান বিষয়টি গনমার্ধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

নিহত রাজীব মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার স্হায়ী বাসিন্দা নিরঞ্জন সূত্রধরের ছেলে বলে জানা গেছে । তিনি আশুলিয়া থানায় লেখক (রাইটার) হিসেবে কাজ করতেন বলে এ তথ্য নিশ্চিত করেন সহকর্মী ও গনমার্ধ্যমকর্মীরা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে সাভার রেডিও কলোনী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন। সে সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ওসি সাজ্জাদ করিম খান জানান, ওই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক অজ্ঞাত যানবাহন শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net