1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও আল্লামা ফজলুল্লাহ সড়ক পরিদর্শনে সাংসদ নদভী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও আল্লামা ফজলুল্লাহ সড়ক পরিদর্শনে সাংসদ নদভী

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সমুদ্র তীরবর্তী গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ‘এস এস পাওয়ার প্ল্যান্ট’ পরিদর্শন করেছেন চট্টগ্রাম- ১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এস আলম গ্রুপের মালিকানাধীন এস এস পাওয়ার লিমিটেড এবং চীনের দুটি প্রতিষ্ঠান বাঁশখালী উপজেলা গন্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির জন্য ৬০০ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রকল্পটির উৎপাদন শুরু হলে এতদঞ্চলে বিদ্যুতের চাহিদা পূরণ শেষে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা যাবে বলে জানায় কর্তৃপক্ষ। পরিদর্শনকালে প্রকল্পের দেশি-বিদেশি প্রকৌশলীগণ সাথে ছিলেন।

সাংসদের প্রেস সচিব অধ্যাপক শিব্বির আহমদ জানান- আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে দুপুরের দিকে সাতকানিয়া দেওদীঘি থেকে বাঁশখালী কালীপুর পর্যন্ত ‘আল্লামা ফজলুল্লাহ সড়ক’ পরিদর্শন করেন সাংসদ নদভী। এসময় চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এলজিইডি) তোফাজ্জল আহমেদ, নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সরওয়ার, বাঁশখালী উপজেলা প্রকৌশলী আশরাফুল হক ভূইয়া, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী, বাঁশখালী কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম, আওয়ামীলীগ নেতা কায়ছারুল আলম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net