ঢাকা   ০৮:০৬:৩৪ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

কালীগঞ্জে বাসের ধাক্কায় ২ জন নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

ঝিনাইদহ প্রতিনিধি-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর তিন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে মহিদুল ইসলাম (৫০) ও পিরোজপুর গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৫)। এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, সকালে ভ্যানে যাত্রী নিয়ে বারোবাজার থেকে পিরোজপুর যাচ্ছিল মহিদুল ইসলাম। পথে ঘটনাস্থলে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত মহিদুল ইসলাম। আহত হয় ভ্যানের তাসলিমা খাতুন নামের এক যাত্রী। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে বন্ধ হয়ে যায় উভয় পাশের যানচলাচল। সড়কের দুই পাশে গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীকে শান্ত করে। প্রায় দেড় ঘন্টার পর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি