ঢাকা   ১২:০৫:৫৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

কুবিতে ইউএন উইমেনের কর্মশালা অনুষ্ঠিত

সাঈদ হাসান, কুবি|
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইউএন উইমেনের উদ্যোগে ‘লিঙ্গ ভিত্তিক নির্যাতন প্রতিরোধ’ প্রজেক্ট এর আওতায় এমএসএ (মাল্টি স্টেকহোল্ডার অ্যালায়েন্স) সদস্যদের নিয়ে ‘ক্যাপাসিটি বিল্ডিং ট্রেইনিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নারীর প্রতি যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে এমএসএ কমিটি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ‘ইউএন উইমেন’র কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন প্রতিরোধে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লতা। টেকনিক্যাল কমিটির সদস্য ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নুসরাত আরমিন। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর প্রতিনিধি মোঃ আলী আজম, মুবিনুর রহমান, ফারহান মোহাম্মদ, দৃষ্টি- কুমিল্লা এর প্রতিনিধি রীনা রানী দত্ত।

এসময় আরো উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মো. মঞ্জুর হোসেন, নার্গিস সুলতানা, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ এনামুল হক, লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মাহিন উদ্দীন, ফয়জুল ইসলাম ফিরোজ সহ স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি