1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারঘাটে ভবন মালিকের কাছে ১০লাখ টাকা চাঁদার দাবী।। দুই ব্যাক্তির বিরুদ্ধে আদালতে মামলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চুনারঘাটে ভবন মালিকের কাছে ১০লাখ টাকা চাঁদার দাবী।। দুই ব্যাক্তির বিরুদ্ধে আদালতে মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার

হবিগঞ্জ চুনারুঘাটে ১০লাখ টাকা চাঁদার দাবী করায় দুই লোকের বিরুদ্ধে চাঁদাবাজীর মামলা করেছেন একটা ভবন মালিক।

গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জের সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমল-২) আদালতে মামলাটি দায়ের করেছেন ভবন মালিক মোহাম্মদ আলী বাবুল।

উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বিলপাড় গ্রামের মৃত ইউনুছ মিয়ার পুত্র বাবুল মিয়ার দায়েরকৃত মামলার বিবরনে জানা যায়, ২০১৪ইং সালে তিনি আসামপাড়া বাজারে একটি মার্কেট নির্মাণের উদ্যোগ নেন। তিনি ২০১৬ইং সালে ইসলামী ব্যাংক শায়েস্তাগঞ্জ শাখা হতে ওই মার্কেট বন্ধক রেখে ১০বছর মেয়াদী ৫০লক্ষ টাকার ঋন গ্রহন করেন। মার্কেটটি সম্পূর্ণ নির্মাণ না হওয়া এবং ভাড়াটিয়া না পাওয়ায় ব্যাংক ঋন পরিশোধ করতে ব্যার্থ হন, এ কারনে ব্যাংক কর্তৃপক্ষ বাবুলের নামে মামলা করে।

বাবুল ঋন পরিশোধের জন্য কিছু জমি জনৈক রুবেল আহমেদের কাছে ২ কোটি ২০ লক্ষ টাকায় বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করে ৫২ লক্ষ টাকা রুবেল আহমেদের কাছ থেকে গ্রহণ করে বায়নামা দলিল সম্পাদন করে দেন। এরপর উক্ত টাকা দিয়ে মার্কেট নির্মান শুরু করেন।

মার্কেট নির্মাণ চলমান থাকা অবস্থায় একই গ্রামের হাজ্বী সুরুজ মিয়ার পুত্র রফিকুল ইসলাম ও মোঃ কুতুক খানের পুত্র রাসেল মিয়া বাবুলের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। ৩দিনের মধ্যে ১০লক্ষ টাকা না দিলে বাবুলকে খুন করে খোয়াই নদীতে ফেলে দেওয়ার হুমকি প্রদান করে। হুমকি প্রদানের পর থেকে বাবুল চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন।

মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net