1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

চৌদ্দগ্রামে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাসহ ছয়টি ইউনিয়নে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহণকারীদেরকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হয়েছে।

বিভিন্ন কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম শাহিন, পৌর সচিব হারুনুর রশিদ প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর, উজিরপুর, কালিকাপুর, শ্রীপুর, শুভপুর, ঘোলপাশা ইউনিয়ন ও চৌদ্দগ্রাম পৌরসভায় টিকাদান কর্মসূচি চলছে। দ্বিতীয় ডোজ টিকা নিতে সকাল থেকে ইউনিয়ন ও পৌরসভার কেন্দ্রগুলোর বাহিরে ছিলো মানুষের দীর্ঘ লাইন। কোনো রকম ভোগান্তি না থাকলেও দীর্ঘ লাইনের কারণে টিকা নিতে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে। টিকা পেতে ভোর পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। এসময় কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালার মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার ও ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ স্ব-স্ব ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্র পরিদর্শন করেন।

টিকা নিতে আসা জাহাঙ্গীর আলম, আব্দুল হালিম ও আমেনা বেগম জানান, ‘প্রথম ডোজ টিকা নিতে ভোগান্তি পোহাতে হলেও আজ দ্বিতীয় ডোজ নিতে কষ্ট হয়নি। তবে দীর্ঘ লাইনের কারণে টিকা পেতে কিছুটা সময় লেগেছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net