1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে শ্রেণীকক্ষে প্রধান শিক্ষকের আত্মহত্যা

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৯ বার

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে একটি বিদ্যালয়ের প্রদান শিক্ষক।
বুধবার সকালে সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫২) নামের ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নজরুল ইসলাম সাগান্না ঢালীপাড়ার মৃত সালাউদ্দিন মাস্টারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শ্রেণীকক্ষে নজরুল ইসলামের লাশ ঝুলে থাকতে দেখে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। ওসি বলেন, যে কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে ওই কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নজরুল ইসলামের বড় ভাই বাবুল মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বাড়ী থেকে স্কুলে আসে নজরুল ইসলাম। ওইদিন আর বাড়ীতে ফেরেনি সে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। কিন্তু তার ফোন বন্ধ ছিল। এ ঘটনায় চুয়াডাঙ্গা থানায় ডিজি করা হয়েছে। জিডি করার পর বিভিন্ন স্থানে খোঁজা খুজি হয়েছে। বাবলু মিয়া বলেন, আমার জানামতে পারিবারিক কোন কলহ ছিল না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net