ঢাকা   ১২:২২:৫৫ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

তিতাসে নবাগত ইউএনও হিসেবে এটিএম মোর্শেদ হকের যোগদান

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন এটিএম মোর্শেদ হক।

১ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার নবাগত নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ হককে দায়িত্বভার বুঝিয়ে দেন। এর আগে উপজেলা পরিষদ কক্ষে আনুষ্ঠানিক ভাবে নবাগত নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ হককে (হোমনা-তিতাস) এর সাংসদ সেলিমা আহমাদ মেরী ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.পারভেজ হোসেন সরকার ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা পরিষদ, অফিসার্স ক্লাবসহ সকল দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ফুলেল শুভেচছা জানান । উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারন সম্পাদক মো.মহসিন ভুইয়া, তিতাস থানা অফিসার ইনচার্জ সুদিন চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকির, সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকির, ইয়াসমিন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুরনবি, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, সাতানী ইউপি চেয়ারম্যান মো. শামসুল হক, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি