1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে স্কুল শিক্ষার্থী আশরাফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

তিতাসে স্কুল শিক্ষার্থী আশরাফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ বার

কুমিল্লা তিতাস উপজেলার লালপুর নজরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম (১৫) হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আজ সোমবার বেলা দশ টায় উপজেলার শিবপুর বাস ষ্টেশনে শাহপুর গ্রামবাসীসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন।

এসময় গৌরীপুর-হোমনা সড়কের দুপাশে তিন কিলোমিটার জুরে যানজটের সৃষ্টি হলে বিভিন্ন যানবাহন থেকে যাত্রীরা নেমে এসে অবরোধকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দ্রুত আশরাফুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। পরে দীর্ঘ দেড় ঘন্টা পর বেলা সাড়ে এগারো টায় তিতাস থানা পুলিশ এসে বিক্ষোভ কারীদের আস্বস্ত করে বলেন, দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করার জন্য দাউদকান্দি থানা পুলিশের সাথে কথা বলেছি এবং পুলিশ মহোদয়কেও আপনাদের দাবির বিষয়টি জানানো হবে। পরে বিক্ষোভ কারীরা অবরোধ তুলে নেয়।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক আহম্মেদ বলেন, মামলার অনেক অগ্রগতি হয়েছে। দু একদিনের মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো।

উল্লেখ্য মহামারী করোনার কারনে স্কুল বন্ধ থাকায় দরিদ্র পরিবারের সন্তান আশরাফুল তার বাবার সাথে ব্যাটারী চালিত অটোরিকশা চালিয়ে সংসারের হাল ধরেন। প্রতিদিনের ন্যায় গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টায় গৌরীপুর বাজার থেকে অটোরিকশা চালিয়ে তিতাসের শাহপুরে তার নিজ বাড়িতে আসার পথে নিখোঁজ হয়। তার পরদিন শুক্রবার সকালে দাউদকান্দি উপজেলার দৈয়া পাড়া হাজ্বী বাড়ির মৎস্য প্রজেক্টের পাড়ে আম গাছের সাথে পিচমোড়া বাঁধা এবং মূখে কস্টটেপ পেচানো অবস্থায় আশরাফুলের লাশ উদ্ধার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net