1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নকলায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার

শেরপুরের নকলায় বিদ্যালয়ের এসাইনমেন্ট জমা দিতে যাওয়ার পর এক স্কুলছাত্রীকে অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে মো. সিমান্ত মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার কৃত সিমান্ত মিয়া নকলা পৌরসভাধীন গড়েরগাও এলাকার মো. হুমায়ুন কবীরের ছেলে। গত ১৮ জুলাই এ ঘটনা ঘটলেও সোমবার রাতে পৌরসভার গড়েরগাও এলাকা থেকে নির্যাতনের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত ধর্ষক সিমান্তকে গ্রেফতার করে পুলিশ।মামলা সূত্রে জানা যায়, স্কুলছাত্রী নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ালেখা করত। প্রায় সময় স্কুলে আসা যাওয়ার পথে সিমান্ত উত্তোক্ত করত ও কুপ্রস্তাব দিত। গত ১৮ জুলাই স্কুলের এসাইন্টমেন্ট জমা দিতে আসার সময় রাস্তা থেকে অপহরণ ও ধর্ষণ করে সিমান্ত। এ ঘটনায় শেরপুর আদালতে অপহরণ ও ধর্ষণের পিটিশন দায়ের করেন ছাত্রীর পিতা ওসমান গণি। বাদীর দায়েরকৃত পিটিশনটি নকলা থানায় প্রাপ্ত হয়ে মামলা রুজু করে সোমবার রাতে পৌরসভার গড়েরগাও থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অভিযুক্ত সিমান্তকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net