ঢাকা   ১১:৩৮:৪২ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

নবীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামে ফয়ছল আহমেদ (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার ২৭ সেপ্টেম্বর দুপুরে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ লাশ উদ্ধার করে।ফয়ছল আহমেদ উপজেলার দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া গ্রামের সাবুল আহমদের ছেলে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ফয়ছল আহমেদের মানসিক সমস্যা ছিল।প্রতিদিনের ন্যায় কৃষি ক্ষেতে কাজ করতে যায় ফয়ছল। হঠাৎ করে কাজ থেকে ফিরে ঘরের
পাকা পিলারের সাথে রশি দিয়ে ফাঁস দেয় ফয়ছল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক
পর্যায়ে ঝুলন্ত অবস্থায় ফয়ছলের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে গোপলার বাজার
তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলেপৌঁছে লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন বলেন, লাশ উদ্ধারকরে মর্গে প্রেরণ করা হয়েছে। ফয়ছলের মানসিক সমস্যা ছিল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যা থেকেই আত্মহত্যা করেছে ফয়ছল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি