1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে আনসার ভিডিপি'র প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীনগরে আনসার ভিডিপি’র প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৫ বার

শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সর্বত্রই আমরা- এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১০ দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ ও সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মঞ্জুর হোসেন এর সভাপতিত্বে ও প্রশিক্ষক মুক্তা আক্তার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমাড্যান্ট মোঃ আব্দুল্লাহ আল হাদী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সাংবাদিক মোঃ ইব্রাহীম খলিল, জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ শাহাদাৎ হোসেন।

এসময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক পাড়ভেজ খান, ইব্রাহিমপুর ইউনিয়ন আনসার ভিডিপি দলনেতা মোঃ তানজিল আহমেদ, দলনেত্রী হেনা বেগম উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণে ৩২ জন পুরুষ ও ৩২ মহিলা প্রশিক্ষণার্থী অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net