1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড  ঈদগাঁওয়ে রেল ষ্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রী টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী

নবীনগরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৪ বার

করোনা মহামারির কারণে প্রায় ১৭ মাস ২৫ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর শ্রেণিকক্ষের দ্বার খুলে দেওয়া হয়েছে গত রোববার থেকেই। সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আগমনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে‌।

শ্রেণি কার্যক্রম সরেজমিনে দেখতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলার শ‍্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়সমুহের পরিবেশ সুন্দর রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, করোনায় প্রায় দেড় বছর ধরে সরাসরি পাঠদান সরাসরি বন্ধ থাকায় শিক্ষার অপরিমেয় ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে তিনি শিক্ষার্থীদের মনোযোগী হবার পাশাপাশি শিক্ষকদের আরো দায়িত্বশীল হবার আহবান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতির উপর তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় বিদ‍্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net