1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নয়ারহাটে ১৯ স্বর্ণের দোকানে গণডাকাতি, প্রায় ২ শ’ ভরি স্বর্ণ লুট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা  এক হাজারে উন্নীত করা হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  কুমিল্লায় পুকুর থেকে গাড়িচালকের লাশ উদ্ধার ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে’-পুলিশ  এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু

নয়ারহাটে ১৯ স্বর্ণের দোকানে গণডাকাতি, প্রায় ২ শ’ ভরি স্বর্ণ লুট

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৮০ বার

সাভারের আশুলিয়া থানার নয়ারহাট বাজারে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে একদল ডাকাত। সেসময় বাজারের নৈশপ্রহরী ও দোকানের কর্মচারীদের জিম্মি করে দোকানগুলো থেকে প্রায় ২শ’ ভরি স্বর্ণ এবং নগদ টাকাও লুট করা হয়।

রবিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে আশুলিয়ার বংশী নদী তীরবর্তী নয়ারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া দোকানের মিলন ও আব্দুল্লাহ জানান, রাত আনুমানিক দেড়টারদিকে তিনটি ইঞ্জিন চালিত নৌকায় করে প্রায় ৭০ থেকে ৮০ জনের একটি ডাকাত বাজারে প্রবেশ করে। এসময় তাদের হাতে বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। তারা বাজারের নিরাপত্তারক্ষী ও বিভিন্ন দোকানের কর্মচারীদের ব্যাপক মারধর ও জিম্মি করে। পরে একে একে ১৯টি দোকানে ডাকাতি করে প্রায় ২শ’ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ইঞ্জিনের নৌকা দিয়েই নদীপথে পালিয়ে যায়।

সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নয়ারহাটে স্বর্ণের ১৯টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net