1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পূর্বজোড়কাননকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চাই : মীর রুবেল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি

পূর্বজোড়কাননকে মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে চাই : মীর রুবেল

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৩ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬নং পূর্বজোড়কানন ইউনিয়নে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়ে চান যুবলীগ নেতা মীর মোহাম্মদ জামাল উদ্দিন রুবেল।

নির্বাচিত হয়ে একটি শিক্ষিত, আদর্শ, মাদকমুক্ত,ডিজিটাল মডেল ইউনিয়ন হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলায় সোনার ইউনিয়ন উপহার দিতে চান তরুন এ নেতা।

বুধবার লালবাগ দারুসুন্নাহ মাদ্রাসা মাঠে পূর্ব জোড়কানন ইউনিয়নের ১নং ওয়ার্ডের নেতাকর্মী ও জনসাধারণেরর সাথে মতবিনিময় করেন তিনি। তরুন প্রার্থী রুবেল জোড়কানন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন চান। ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনগনের সাথে মতবিনিময় করেছেন । দীর্ঘ রাজনীতি জীবনে সমাজসেবক দানবীর শিক্ষানুরাগী হিসাবে পরিচিত। তিনি ইউনিয়নের বিভিন্ন স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের উন্নয়নমূলক কাজ নিজ অর্থায়নে করে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।মাদক নির্মুলে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ নিয়ে কাজ করছেন। এছাড়া তিনি একাধারে একজন সমাজপতি, রাজনীতিবিদ, এবং ক্রীড়া সংগঠক হিসাবে পরিচিত। ইউনিয়নবাসীর চাওয়া থেকেই তার চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে নির্বাচন করার প্রত্যাশা। তিনি বলেন, বর্তমানে আধুনিক উন্নত সমাজ গঠন তথা ইউনিয়ন দেশ গঠনে তরুনদের প্রয়োজন। জণগনের সেবা করেছি ভবিষ্যতেও করব সম্মান ও আদর্শ নিয়ে সমাজের মানুষের সেবা করে যাচ্ছি। আমার পিতা মুক্তিযোদ্ধা আর আমি মুক্তিযোদ্ধার সন্তান আমি আমার পিতার মতই দেশকে ভালোবাসি তাই আমার আশা আমি একটি সোনার ইউনিয়ন গঠন করতে পারব। নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত পূর্ব জোড়কানন ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব এবং সন্ত্রাসমুক্ত ইউনিয়ন উপহার দেব ইনশাআল্লাহ
এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্বা আব্দুল হক,বীর মুক্তিযোদ্বা আব্দুল খালেক,বীরমুক্তিযোদ্বা শুকুর আলী, সর্দার আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা নুরু মিয়া,ধর্মীয় শিক্ষক মাওলানা ইমাম হোসেন,সাবেক মেম্বার মোহাম্মদ আলী সহ এলাকার স্থানীয় প্রবীনসহ অনেকে।

মতবিনিময় সভায় রুবেল কে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আধুনিক ইউনিয়ন গঠনের সুযোগ দিতে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ উর্ধ্বতন নেতৃবৃন্দদের অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net