1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল নেতা লায়ন মোঃ দেলোয়ার হোসেনের শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে যুবদল নেতা লায়ন মোঃ দেলোয়ার হোসেনের শুভেচ্ছা

লাকসাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলার ৬ নং উত্তরদা ইউনিয়নের সাবেক যুবদলের সহ সভাপতি ও ২ নং ওয়ার্ড হারাখালে যুবদলের সাবেক সভাপতি লায়ন মোঃ দেলোয়ার হোসেন শাহজাহান বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ১লা সেপ্টেম্বর দিনটি আমাদের সবার জন্য আনন্দ ও প্রেরণার। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। বাকশালী একদলীয় দু:শাসনের জের ধরে সেসময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণ করতে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পূণ:প্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি বিগত ৪২ বছরে বার বার সকলের অংশগ্রহণমূলক জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যানে কাজ করে গেছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমার এই প্রান প্রিয় দল অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে। এমনকি ৯ বছরের স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রাজপথে আপোসহীন অগ্রণী ভূমিকা পালন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে

বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ হলো আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা যেই ভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুণরুদ্ধার করেছি। অতিতের ধারাবাহিতায় বর্তমানে এই স্বৈরাচার বিরোধ আন্দোলনের মাধ্যমে দেশকে আবার গণতন্ত্র পুণরুদ্ধার করবো ইনশাল্লাহ।

বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান জিন্দাবাদ। বেগম খালেদাজিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net