1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে কৃষকলীগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫৫ হাজার ভোটের ব্যবধানে কুমিল্লা -৯ আসনে বিএনপির আবুল কালাম বিজয়ী  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার বিশাল জয় রাঙ্গাবালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা ভোলায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত

মাগুরার শ্রীপুরে কৃষকলীগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপন

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

বাংলাদেশ কৃষক লীগ মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বিকেলে সব্দালপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে তারাউজিয়াল গোরস্থান, আন্নামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও সোনাতুন্দি মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ বৃক্ষরোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃখবির হোসেন খান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃহাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল – আমিন বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম লাজবিন,সব্দালপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মকিদ মোল্লা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খেদমতসহ অন্যরা।

শ্রীপুর উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃখবির হোসেন খান বাবু বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা নির্মাণের জন্য তাঁর জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। তাই আমাদের এই বাংলাদেশ কে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং তরুণদেরকে এ কাজে এগিয়ে আসতে হবে”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net