1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আঁধার দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

মীরসরাইয়ে আঁধার দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন সমাবেশ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার

বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে মীরসরাই জামে রহমানিয়া ফাজিল মাদ্রাসায় এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের মীরসরাই উপজেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে ও শরীফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা রেজাউল কায়সার আরো বক্তব্য রাখেন, লুৎফুর রহমান, মাওলানা সিরাজ মিয়াজী, আব্দুর রহমান সুমন, সাইদুল ইসলাম সজিব, ছাইফুর রহমান আজাদ, হানিফ মিয়া, ফজলুল কাদের, শহীদুল আলম, মিজানুর রহমান, মোস্তফা আলী, আক্তারুজ্জামান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল-আরবে ঈমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী, অধিকার-স্বাধীনতা হরণকারী, দ্বীনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফ সমূহ ধ্বংসকারী, উগ্রবাদি জংগীবাদি মুলুকিয়তের উৎস বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) সকল ঈমানদার এবং মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আঁধার দিবস।
নেতৃবৃন্দ বলেন, একক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদি গোত্রবাদি জাতীয়তাবাদি চেতনা এবং তদভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ ও ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি জীবনের শত্রু ও মানবতা ধ্বংসের মূল হাতিয়ার।
নেতৃবৃন্দ বলেন, সত্যের মুক্তপ্রবাহ ও জীবনের স্বাধীনতা এবং মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত

নেতৃবৃন্দ সমাবেশে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভূত বস্তুবাদি চেতনা বর্জন করে জীবনের সত্য ও মানবসত্তা রক্ষা করুন এবং সকল গোষ্ঠীবাদি অপরাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net