1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাকিল হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শাকিল হত্যার অভিযোগে ২ জন গ্রেপ্তার

বদরুল হক ;(আনোয়ারা) চট্টগ্রাম ;-
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৫ বার

চট্টগ্রাম কর্ণফুলীতে রিকশা চালক শাকিলকে (১৮) হত্যার অভিযোগে ঘাতক দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বন্দর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিহত শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই করা ব্যাটারি চালিত অটো-রিকশা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ। ওসি বলেন, ‘শাকিল ব্রিজঘাট এলাকায় গ্যাসের দোকানে চাকরি করলেও মাঝেমধ্যে ব্যাটারিচালিত রিকশা চালাতো। ঘটনার রাতেও সে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নিতে মূলত তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।’গ্রেপ্তারকৃতরা হলেন- কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের পুত্র মো. মোহসিন (১৯) ও নগরীর সদরঘাট থানার ইটালী কলোনির মো. সোলেমানের পুত্র মো. ইরফান (২৩)। প্রসঙ্গত, গত শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় চরলক্ষ্যা মো. আলী সড়কের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করা হয়। পরে শাকিলের পিতা বাদী হয়ে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net