1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে আমান ক্লিনিকে চিকিৎসা ত্রুটির কারনে নবজাতকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

শ্রীনগরে আমান ক্লিনিকে চিকিৎসা ত্রুটির কারনে নবজাতকের মৃত্যু

আব্দুর রকিব, শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৬৮ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরের আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত ডাক্তারের চিকিৎসা ত্রুটিতে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে ।
গত রবিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা ষোলঘর ইউনিয়নের গোল্ডেন সিটি নামক স্থানে আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানাযায়, গত শুক্রবার প্রসব বেদনা নিয়ে হাঁসাড়া ইউনিয়নের লস্করপুর এলাকার মিম আক্তার(১৮) আমান ক্লিনিক কে এসে ভর্তি হয়। ওই দিন সিজারে মাধ্যমে তার নবজাতকের জন্ম হয়। ঘটনার দিন রাতে মিম আক্তার তার সন্তান কে মৃত্যু অবস্থায় দেখতে পান।

ভুক্তভোগী মা মীম আকতার অভিযোগ করে বলেন, আমার শিশুকে ডাক্তাররা চিকিৎসা না দিয়ে বরং নার্স সেবা দিয়ে যাচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে নিয়মিত সেবা না দেয়ায় আমার সন্তানের মৃত্যু হয়েছে।

আমান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বে থাকা গাজী এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মায়ের অসর্তকতার কারনে নবজাতকের মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রেজাউল হক বলেন, ঘটনার বিষয়ে যাচাই বাচাই করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net