1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারের আশুলিয়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কলেবর আয়োজনে ভূয়া বিসিএস ক্যাডারকে সংবর্ধনা 

সাভারের আশুলিয়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০১ বার

সাভারের আশুলিয়ায় শোভা আক্তার (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।

শনিবার (১৮সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টারদিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা সংকর সরকারের বাড়ির একটি টিনশেড কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ।

স্হানীয় ও থানা পুলিশ সুত্রে জানা যায় নিহত শোভা আক্তার দিনাজপুর জেলার খানসামা থানার সাইদুল ইসলামের মেয়ে। তিনি আশুলিয়া জামগড়া তেঁতুলতলা এলাকার সংকর সরকারের বাড়িতে থেকে ডেকো গ্রুপের সুইং সেকশনে চাকরি করতো।

পুলিশ জানায়, আমরা শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে খবর পেয়ে আশুলিয়ার বেরন এলাকার তেঁতুলতলা মোড়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরে ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে গলায় ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net