1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় লোডশেডিংয়ের ভোগান্তিতে ৭০ হাজার গ্রাহক - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ

আনোয়ারায় লোডশেডিংয়ের ভোগান্তিতে ৭০ হাজার গ্রাহক

আনোয়ারা সংবাদদাতা :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৫ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গত ৫দিন ধরে হঠাৎ করে সময় অসময়ে শুরু হয়েছে লোডশেডিং । কোনো পূর্ব পাবলিসিটি ছাড়াই দীর্ঘ সময় লোডশেডিং থাকায় চরম ভোগান্তির পড়েছে উপজেলার প্রায় ৭০ হাজারের বেশি গ্রাহক। ৩রা সেপ্টেম্বর শুক্রবার রাত থেকে হঠাৎ করেই শুরু হয় লোডশেডিং। আজব্দি এভাবে আশা যাওয়ার মধ্যেই ছিলো বিদ্যুৎ। উপজেলা পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বোয়ালগাঁও বিলের ৩৩হাজার বিদ্যুৎ লাইনের জাম্পার খুলে যাওয়াই বিদ্যুৎ লাইন বন্ধ রাখে। বিভিন্ন জায়গায় গাছ কাটার ফলে লাইন বিচ্যুতি হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন লাইন ও খুটিতে গোলযোগ থাকায় লোডশেডিং হচ্ছে। গ্রাহকরা জানান,কোনো কারণে বিদ্যুৎ না থাকলে আগে থেকে পাবলিসিটি করতো কিন্তু পাবলিসিটি আর ঝড় বৃষ্টি ছাড়াই হঠাৎ এমন লোডশেডিং খুবই বিব্রত অবস্থায় পড়তে হয়েছে। দীর্ঘ লোডশেডিয়ে বিপাকে পড়েছে বয়স্ক রোগী,প্রসূতি মা ও শ্বাসকষ্ট জনিত রোগীরা। এই বিষয়ে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যনাজার আবুল মুমিত চৌধুরী বলেন, উপজেলার বোয়ালগাঁও এলাকায় ৩৩ হাজার ভোল্টেজ লাইনের কারিগরি ত্রুটির কারণে লাইন ছিড়ে গেছে। এছাড়াও প্রতিদিন সওজের কাজে বড় বড় গাছ কাটার কারণে তার ছিড়ে যাচ্ছে। যার ফলে পুরো উপজেলা জুড়ে লোডশেডিং দেখা দিয়েছে। খুব দ্রুত সময়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net