1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার সেই দখল হওয়া নয়নজুলি খাল পরিদর্শনে উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

আশুলিয়ার সেই দখল হওয়া নয়নজুলি খাল পরিদর্শনে উপজেলা প্রশাসন

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫১ বার

আশুলিয়ায় দখল হয়ে যাওয়া খাল পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা সাভারের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব সহ সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা প্রশাসন আশুলিয়ায় দখল হয়ে যাওয়া নয়নজুলি খাল পরিদর্শন করেন। বিভিন্ন কারখানার বর্জ্য ও পানি সরাসরি খালে ফেলায় খাল দূষণ ও দখল হয়ে যাওয়ায় ওইসব কারখানাকে এব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন।

সরেজমিন ফ্যান্টাসি কিংডম এর ভিতরে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অন্যরা বাক্সবন্দি (সিমেন্টের চৌবাচ্চায় ঘেরা খালের অংশ) নয়নজুলি খাল পরিদর্শন করেন। এখানে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ নয়নজুলি খালের অংশ অনেক আগে থেকে দখল করে রাখায় পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন এসময় এই অবৈধ দখলদারী মুক্ত করার আশ্বাস প্রদান করেন।

এব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম বলেন, এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান রয়েছেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং সড়ক ও জনপথের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী
মোহাম্মদ শামিম আল মামুন রয়েছেন। কোনো পকার অবৈধ দখল উচ্ছেদে কোনো বাধা নেই। আমরা একটা টিম হিসেবে এক্ষেত্রে কাজ করছি। পরিকল্পনা মাফিক আমরা এগোচ্ছি, সময়ের ব্যাপার মাত্র। আর সরকারি খাল এবং সরকারি জমির ক্ষেত্রে রেকর্ডের বিষয়ে আমরা সিএস এবং এসএ ধরে কাজ করে থাকি। এভাবেই এই নয়নজুলি খাল অবৈধ দখলমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net