1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ চলতি বছরে চবিতে ২৫ হাজার বৃক্ষরোপণ করা হবে : উপাচার্য প্রফেসর ড. আল ফোরকান পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা মাগুরায় থিয়েটার ইউনিটের উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন  সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে

ঈদগাঁওতে প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫২ বার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে।

বৃহষ্পতিবার ২৩ সেপ্টেম্বর দুপুর দেড়টার সময় ঈদগাঁও বাস ষ্টেশন থেকে কারসহ তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, কক্সবাজার পুলিশ সুপারের ঘোষিত চলমান বিশেষ অভিযান সফল করার উদ্দেশ্যে ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল হালিমের নেতৃত্ত্বে এসআই-মোঃ রেজাউল করিম, এস আই মোহাম্মদ শামীম আল মামুন, এএসআই-রাসেল কাজী সঙ্গীয় ফোর্সসহ বাসষ্ট্যান্ডস্থ ইসলামী ব্যাংকের সামনে হতে স্থানীয়দের সহায়তায় মোঃ খোকন (৫০), পিতা মৃত লাল মিয়া ফকির, সাং-বহেরাতলা, থানা-শিবচর, জেলা-মাদারীপুর, মোঃ ফারুক (৪৮), পিতা মৃত মফিজ উদ্দিন মাতাব্বর, সাং-পূর্ব কাকুরা, শিরুয়াইল ইউপি, থানা- শিবচর, জেলা-মাদারীপুর ও মোঃ সেলিম (৪৩), পিতা মৃত ইসমাইল, সাং-গোয়ালবাড়ী, শিমুলিয়া ইউপি, থানা-সাভার, জেলা-ঢাকা ৩ জন সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে উক্ত প্রতারক চক্রের সদস্যরা গত ২২ সেপ্টেম্বর একজন গ্রাহক ইসলামী ব্যাংক ঈদগাঁও শাখা থেকে ১লক্ষ টাকা উত্তোলন করে বাহিরে আসার পথে পূর্ব থেকে অপেক্ষমান প্রতারক চক্রের সদস্যরা ঐ গ্রাহককে বিভিন্ন প্রকার চলছাতুরীর মাধ্যমে টাকা নিয়ে পালিয়ে যায়।

বৃহষ্পতিবার দুপুরে উক্ত প্রতারক চক্র পূনরায় ঈদগাঁও বাসষ্ট্যান্ড এলাকায় ঘুরাফেরাকালে গ্রাহকের আত্নসাৎকৃত টাকাসহ আটক করা হয়।

এসময় প্রতারক চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্য (ওসি) আবদুল হালিম আটকের সত্যতা নিশ্চিত করে
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net