1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান একে অপরের উপর চড়াও - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী

উপজেলা পরিষদে ইউপি চেয়ারম্যান একে অপরের উপর চড়াও

কে এম ইউসুফ :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৯ বার

হাটহাজারী উপজেলা পরিষদে শুদ্ধাচার মিটিং অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুরে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনওসহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে মিটিং শেষে মিলনায়তনের বাইরে উপজেলার গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, এবং ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুর মধ্যে কোনো বিষয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এক পর্যায়ে চেয়ারম্যান মুজিব নুরুল আহসান লাভু চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন।
জানাযায়, সম্প্রতি গঠিত ছিপাতলী ইউনিয়নস্থ ঈদগাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এই উচ্চবাক্য হয়। এছাড়া লাভু বিদ্যালয়টির সভাপতি থাকাকালীন মাঠ বরাদ্দে অনিয়মের অভিযোগও করেন মুজিব চেয়ারম্যান।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আনাকাঙ্খিত এই ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করেছেন- বিশিষ্ট শিক্ষানুরাগী ও সংগঠক সাংবাদিক এস এম জামাল উদ্দিন।
তিনি বলেন, বিরোধ বা মনোমালিন্য যাই হোক, জনপ্রতিনিধিদের প্রকাশ্যে এমন আচরণে হাটহাজারীর সম্মানহানি হয়েছে, সাথে তাদেরও।’

বিষয়টি নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এস এম রাশেদুল আলম বলেন- ‘ওনাদের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছিলো, দুজনকেই আমি ডেকে মিটমাট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম বলেন- উভয়েই এজন্য দুঃখ প্রকাশ করেছেন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net