1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

খুটাখালীতে কুয়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার

ধানি জমিতে সদ্য তৈরীকৃত কুয়ার পানিতে ডুবে তাজমিনা আক্তার (৮) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এসময় মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দু’শিশুকে।

তাজমিনা চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী মোহাম্মদ জয়নাল আবেদীনের কন্যা।

বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দরগাহপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এদিন পরিবারের লোকজনের সাথে তাজমিনা দরগাহপাড়া আত্বীয়ের বাড়ীতে বিয়ে অনুষ্টানে যায়। বিকেলে ফেরার সময় তাজমিনা তার সহপার্টি সিফাত ও শাহরিয়ার সাথে কুয়ার পানিতে নেমে খেলছিল।

খেলারছলে শিশুদের অগোচরে তাজমিনা হারিয়ে যায়। এসময় কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক দিয়ে একটি গরু বোঝাই পিকআপ ঈদগাঁওর দিকে যাচ্ছিলেন। শিশুদের শোরচিৎকারে গরুর গাড়ীটি থামিয়ে একজন বেপারী রাস্তার পাশে টাকার ব্যাগ ও মোবাইল রেখে কুয়ার পানিতে নেমে সিফাত ও শাহরিয়ারকে উদ্ধার করে তা ব্যাগ ও টাকা না পেয়ে তিনি হতভম্ব হয়ে পড়েন।

একপর্যায়ে স্থানীয় লোকজন তাজমিনাকে
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে কুয়ার পানি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা তাকে খুটাখালী বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাজমিনাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ড মেম্বার জসিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net