1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর সিটি মডেল নগরীতে পরিণত হবে-মেয়র জাহাঙ্গীর আলম - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর সিটি মডেল নগরীতে পরিণত হবে-মেয়র জাহাঙ্গীর আলম

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৪ বার

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু’র ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে টঙ্গীর বণমালা-হায়দ্রাবাদে নব নির্মিত সড়কে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও সকল মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করে প্রায় ২৮ হাজারেরও অধিক মানুষের আগমনে গণভোজের মাঝ্যমে রাত ১০ঘটিকার সময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভুঁইয়া, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুজিবর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, এম এ সাত্তার মোল্লাসহ গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল।

কাউন্সিলরদের মধ্যে ছিলেন, মোঃ ফারুক আহমেদ, শাহীনুল আলম মৃধা, হাজী মনিরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর, মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

অনুষ্ঠানে মেয়র আলহাজ্ব এড.জাহাঙ্গীর আলম বলেছেন, সকলের মতামতের ভিত্তিতে আমরা গাজীপুর মহানগরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

আমরা রাস্তাঘাট সম্প্রসারণ ও নগরীর বিভিন্ন পর্যায়ের উন্নয়নের ব্যাপক কাজ হাতে নিয়েছি। শহরের মানুষদের যাতে যানজটে কষ্ট পেতে না হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের আন্তরিক সহযোগীতা পেলে গাজীপুর সিটিকে একটি মডেল নগরীতে পরিণত করা সম্ভব হবে বলে তিনি বলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net