1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৩ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

চন্দনাইশে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক-৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮১ বার

চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র ৩০ হাজার পিস ইয়াবাসহ
৩ জনকে আটক করে। সে সাথে ইয়াবা বহনকারী ১টি মিনি ট্রাক
(ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১) জব্দ করে পুলিশ।
গতকাল ৯ সেপ্টেম্বর সকালে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের
এসআই জাকির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চট্টগ্রাম-
কক্সবাজার মহাসড়কের উপর দোহাজারী পৌরসভার সিঙ্গার শো-রুমের
সামনে চেকপোস্ট বসায়। এসময় চট্টগ্রাম অভিমুখী মিনি ট্রাকে
অভিযান চালিয়ে গাড়ির চাকার সাথে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০
হাজার পিস ইয়াবা ও মিনি ট্রাক, (ঢাকা মেট্রো-ড-১১-৯৪৪১)
আটক করে। ইয়াবা বহনকারী কক্সবাজার চকরিয়ার পাইশ্যাখালীর মো.
করিমের ছেলে মো. রিদুয়ান (২০), চিরিংগার মো. কামাল হোসেনের
ছেলে মো. নুরুল আজিম (৩১), লোহাগাড়ার মোস্তাফিজুর রহমানের
ছেলে মো. রুবেল (২৯)কে আটক করে। পুলিশ তাদের ব্যবহৃত মিনি ট্রাক
ও ইয়াবা জব্দনামা মূলে জব্দ করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে চন্দনাইশ
থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের
আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার
ইনচার্জ নাসির উদ্দীন সরকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net