1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চিওড়া ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর)) সন্ধ্যায় উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারস্থ একটি হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী শাহীম রেজা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা তাঁতিদলের সভাপতি মো: ইব্রাহীম খলিল, চিওড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেবিট, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী আবু রাকিব, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হাসান মনির, বাহরাইনস্থ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি নূর নবী ভূঁইয়া তপন, চিওড়া সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মাসুম মজুমদার।

চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা কাজী আবুল কাশেমের সভাপতিত্বে এবং আনিসুর রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: মোজাম্মেল হক মাসুম, উপজেলা ছাত্রদল নেতা মো: ফখরুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দাউদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ডা. শাহজালাল, স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা অনিক, মোর্শেদ, শামীম, মাসুম, চিওড়া ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাজী আবুল কাশেমকে আহবায়ক, আনিসুর রহমান জাহাঙ্গীরকে ১নং যুগ্ম আহবায়ক ও মো: সবুজ হাজারীকে ২নং যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net