1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা থেকে ৩ ছাত্রী নিখোঁজ

খাদেমুল বাবুল, ইসলামপুর জামালপুর।
  • আপডেট টাইম : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৭ বার

জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার সভুকড়া দারুতাক্কুয়া মহিলা কওমি মাদরাসা থেকে মীম (৯), মনিরা(১১) ও সুর্য্যবানু (১০) নামের দ্বিতীয় শ্রেণির তিন ছাত্রী নিখোঁজ হয়েছে বলে জানান গেছে। এ ঘটনায় ইসলামপুর থানায় একটি জিডি করেছেন ছাত্রীর অভিভাবকরা।
নিখোঁজরা হলো গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর সরদার পাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম, গোয়ালের চর ইউনিয়নের সভুকড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা ও দক্ষিণ সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সুর্য্যবানু।
মীমের মা হাসিনা বেগম জানান, গত রোববার দুপুরে মাদ্রাসা থেকে তাকে জানানো হয় যে তার মেয়ে মাদ্রাসায় নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি।
মাদ্রাসার মুহতামিম আসাদুজ্জামান জানান, রোববার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য সকল ছাত্রীকে ডেকে উঠানো হয়। সবাই নামাজ পড়তে গেল ওই তিন ছাত্রী পিছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে অবিভাবকদের জানানো হয়।
দুইদিনেও নিখোঁজ তিন ছাত্রীর সন্ধান না পাওয়ায় সোমবার বিকাল ৩টার দিকে ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করতে আসে ছাত্রীর অভিভাবকরা।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরি হয়েছে ।
মাদ্রাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামানকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net