1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী এবং ৬ শিক্ষক করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উত্তরা প্রেস ক্লাবে কানাডা বিএনপি সাধারণ সম্পাদকের পরিদর্শন ও মরহুম সাকিবুল হাসানের পরিবারকে অনুদান ঘোষনা সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাফে জলতরঙ্গে দোয়া মাহফিল মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার! স্বামী আহত কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত  মাগুরায় শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু রেডক্রিসেন্ট হাসপাতালে রি-এজেন্ট প্রদান নানা আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছে ভাঙ্গুড়া পৌর শ্রমিক দলের পার্টি অফিসের শুভ উদ্বোধন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জাতীয় সাংবাদিক সংস্থার ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ মাগুরায় খামারপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী এবং ৬ শিক্ষক করোনায় আক্রান্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬৯ বার

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও সদর উপজেলার ভিন্ন ভিন্ন বিদ্যালয়ের মোট ৬ জন শিক্ষক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার(২৪ সেপ্টেম্বর) রাতে আক্রান্ত হওয়ার বিয়ষটি নিশ্চিত করেছেন সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক মোছা. রিক্তা বানু।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া এক জন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। এরপর পর্যায়ক্রমে আরও অনেকের পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৮ জন, মাধ্যমিকের ৫ জন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত শিশু পরিবারের ২৫ জন ছাত্রীর নমুনা পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে দেওয়া হয়। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ৮ জনসহ মোট ১৩ জন ছাত্রীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত সবাই তাদের শিশু পরিবারের সদস্য।

আক্রান্তদেও বিষয়ে তিনি বলেন,“আক্রান্ত ১৩ জন ছাত্রীকে আমরা আলাদাভাবে রেখেছি। তাদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা ভালো আছে।”

ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার মমতাজ ফেরদৌস লিনা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৮ জন মাধ্যমিকে ৫ জন সহ মোট ১৩ ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। তারা সকলেই সরকারি শিশু পরিবারের সদস্য। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এছাড়া সদর উপজেলায় আরো ৬ জন শিক্ষক করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রকিবুল আলম চয়ন বলেন, সরকারি শিশু পরিবার বালিকার করোনায় আক্রান্ত ১৩ জন ছাত্রীকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে। এর পাশাপাশি তাদের শারীরিক অবস্থা পর্যক্ষেণ করা হচ্ছে। তারা বর্তমানে সুস্থ আছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুব আলম জানান, সরকারি শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী আক্রান্তের খবর পাওয়ার পর বিয়ষটি গুরুত্বসহকারে কর্তৃপক্ষ দেখছে। এছাড়া আক্রান্ত শিক্ষকদের আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net