1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নারীদের গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল: আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

তিতাসে নারীদের গোসলের ভিডিও ধারণ করে ব্লাকমেইল: আটক-২

মোঃ জুয়েল রানা, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৩ বার

কুমিল্লার তিতাসে নারীদের আপত্তিকর দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে গ্রামবাসী।ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক এগারোটায় উপজেলার সাতানী ইউনিয়নের বারকাউনিয়া গ্রামে। আটক কৃতরা হলো একই গ্রামের আক্তার হোসেনের নাহিদ (২০) হবি মিয়ার ছেলে কাইয়ুম (১৯)। আটক কৃতরা গ্রামে বিভিন্ন নারীদের আপত্তিকর দৃশ্য ভিডিও ধারণ করে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করতো বলেও অভিযোগ রয়েছে।

এঘটনায় বারকাউনিয়া গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী শাহানাজ আক্তার মায়া বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। মামলার বাদি শাহানাজ আক্তার মায়া বলেন, আমি আমার পুত্রবধু ও দুই বছরের নাতিকে নিয়ে বাড়িতে থাকি। এরই মধ্যে আমার বিবাহিত মেয়ে আমার বাড়িতে বেড়াতে আসে। বুধবার দিনের কোনো এক সময় আমার পুত্রবধু ও আমার মেয়ে তাদের সন্তানদের বোকের দুধ খাওয়ানোর সময় নাহিদ ও কাইয়ুম গোপনে ভিডিও ধারণ করে এবং উক্ত ভিডিও ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আমার নিকট টাকা দাবি করে এবং রাতের মধ্যেই সে টাকা দিতে হবে। পরে আমরা বারকাউনিয়া বাজারে আছি এবং বিষয়টি আমি আমার স্বজনদের জানালে তারা বারকাউনিয়া বাজার থেকে নাহিদ ও কাইয়ুমকে আটক করে জরুরি পুলিশ সেবা ৯৯৯ ফোন করলে তিতাস থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে।

এদিকে মামলার স্বাক্ষী মনির জানায়, তিন মাস পূর্বে আমি মালোশিয়া থাকতে আমার স্ত্রী সাথে ইমুতে ভিডিও কলে কথা বলি এমন সময় ঘরের বেড়ার ফাক দিয়ে ভিডিও ধারণ করে। আমি বাড়িতে আসি আজ তিন মাস হয়। গত তিন দিন পূর্বে একটি ফেইক ফেইসবুক আইডি থেকে আমার ম্যাসেঞ্জারে ভিডিওটি পাঠিয়ে আমার নিকট টাকা দাবি করে।তখন মোবাইলের সুত্র ধরে নাহিদ ও কাইয়ুমকে সনাক্ত করি।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, ৯৯৯ মাধ্যমে ঘটনাটি জানতে পেয়ে আমি ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং জনতা কতৃক আটককৃত নাহিদ ও কাইয়ুমকে থানায় নিয়ে আসি।এঘটনায় শাহানাজ আক্তার মায়া বাদী হয়ে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে। আগামীকাল শুক্রবার সকালে আটক কৃতদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net