1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানিকছড়িতে পাহাড়কাটার মহাউৎসব: প্রসাশনের অভিযান নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী

তিতাসে সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেফতার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৮ বার

কুমিল্লার তিতাসে ১৩ মাসের সাজা প্রাপ্ত আসামী রফিকুল ইসলাম (৩৮) গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তিতাস থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও উপসহকারী পরিদর্শক (এএসআই) মো.শাজাহান মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দদাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারস্থ তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করেন। সে উপজেলার শাহপুর গ্রামের মৃত আইয়ুব আলী ছেলে।

তিতাস থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রফিকুল ইসলাম জানান, পৃথক দুটি মামলায় আসামী রফিকুল ইসলামের ১৩ মাসের সাজা হয়েছে। পাশাপাশি অর্থ জরিমানা করেছে আদালত। মামলা দুটি হলো সি আর মামলা নং- ৯৪৫/১৬, এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এগারো লাখ পয়ত্রিশ হাজার টাকা জরিমানা। অপর মামলা সি আর নং-৬০৭/১৭, এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই লাখ আটাশি হাজার টাকা জরিমানা। এই রায় এর পর থেকে রফিকুল ইসলাম পলাতক ছিলো। পরে গতকাল রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net