1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

বঙ্গবন্ধু রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেলেন সাংবাদিক এমদাদ উল্যাহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তরুণ সাংবাদিক ও কলামিস্ট মো: এমদাদ উল্যাহ এবার পেয়েছেন বঙ্গবন্ধু সম্পর্কে লিখিত রচনা প্রতিযোগিতার পুরস্কার। জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘১৫ আগস্ট ইতিহাসের বিষাদময় অধ্যায়’ বিষয়ে রচনা লিখে এ পুরস্কার পান তিনি।

এ উপলক্ষ্যে বুধবার কুমিল্লা জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সনদ ও পুরস্কার তুলে দেন সহকারী লাইব্রেরিয়ান মো: নাফিস সাদিক শিশির। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী, তাদের অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক মো: এমদাদ উল্লাহ এর আগে চলতি বছরের ১১ জুলাই পরিবার পরিকল্পনা মিডিয়া এ্যাওয়ার্ড-২০২১, ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯, গত বছরের ২৪ ডিসেম্বর মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৯ এবং ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিবীদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

এদিকে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ করায় সাংবাদিক মো: এমদাদ উল্লাহকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, প্রবাসী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net