1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোনের প্রচেষ্টা ব্যর্থ করে পুকুরেই মৃত্যু ছোট ভাইয়ের - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

বোনের প্রচেষ্টা ব্যর্থ করে পুকুরেই মৃত্যু ছোট ভাইয়ের

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার

দুই ভাই-বোন জান্নাত ও ইউসুফ। দুইজনই শিশু। তাদের মধ্যে বোন জান্নাতের বয়স সাড়ে ৭ বছর আর ছোট ভাই ইউসুফের বয়স ছয় বছর। দুই ভাই-বোনে মিলে বাড়ির সামনে খেলা করছিল। পাশেই ছিল একটি পুকুর।

এক পর্যায়ে ছোট ভাই ইউসুফ বাড়ির পাশের পুকুরটিতে পড়ে যায়। ছোট্ট জান্নাত তাকে পুকুর থেকে টেনে ওঠানোর চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয় জান্নাত।

এ অবস্থায় সে ছুটে যায় বাড়িতে। স্বজনদের জানায় ইউসুফের পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি।

জান্নাতের কাছ থেকে খবর পেয়ে স্বজনেরাও ছুটে যান পুকুরে। তারা উদ্ধার করেন ইউসুফকে। কিন্তু ততক্ষণে প্রাণপাখিটা উড়ে গেছে ইউসুফের কচিদেহ থেকে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক এ শিশুমৃত্যুর ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কাগারচর গ্রামে।

পানিতে ডুবে মারা যাওয়া ইউসুফ কাগারচর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ছোট ভাই ইউসুফকে নিয়ে সাড়ে সাত বছর বয়সী বোন জান্নাত বাড়ির উঠানে খেলা করছিল। এক পর্যায়ে ইউসুফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে তাকে টেনে ওঠানোর চেষ্টা করে জান্নাত।

এতে ব্যর্থ হয়ে সে পরিবারের লোকজনদের বিষয়টি জানালে তারা ছুটে গিয়ে পুকুর থেকে ইউসুফকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। বিফলে যায় ছোটভাইকে বাঁচাতে ছোট্ট জান্নাতের প্রচেষ্টা।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net