ঢাকা   ০৫:১৮:৪৬ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মধ্যনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিববার দুপুর তিনটার মধ্যনগর থানা সংলগ্ন এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এর আগে মধ্যনগর বাজারে মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা ও সুধী সমাবেশে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে খাদ্য ঘাটতি পূরণ, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টিসহ সারা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নতি করে দেশ পরিচালনা করে যাচ্ছেন। তাই বাংলাদেশের মানুষের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এখন হতদরিদ্র মানুষের সংখ্যা কমেছে। বঙ্গবন্ধু লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং তিনি স্বাধীনতার ঘোষক। বঙ্গবন্ধু একমাত্র ঘোষক, বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা। বঙ্গবন্ধুর সমকক্ষ কেউ নেই।
মধ্যনগর বাজারে উপজেলা বাস্তবায়ন পরিষদ আয়োজিত গণসংর্ধনা ও সুধী সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাড. আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল হুদা মুকুট, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন পরিষদের সহ-সভাপতি কুতুব উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি