1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশের এএসআইর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত  পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত 

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশের এএসআইর মৃত্যু

নুর আলম সিদ্দিকী মানু, বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৭ বার

রংপুর মহানগরীর হারাগাছে মাদক ব্যাবসায়ীর ছুরিকাঘাতে পিয়ারুল ইসলাম নামের পুলিশের এএসআই এর মৃত্যু ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।

জানা যায় ২৪সেপ্টেম্বর শুক্রবার মাঝরাতে গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদক ব্যাবসায়ীকে গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেপ্তারের সময় ওই মাদকসেবি ‘পলাশ’ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুক ও পেটে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে অস্ত্রোপচার পর আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি গনমার্ধ্যম’কে শওকত আলী সরকার বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করা অবস্থায় থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net