1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ যেন উৎসবের আমেজ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ যেন উৎসবের আমেজ

খলিল উদ্দিন ফরিদ, ভোলা থেকে |
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বার

শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে আজ যেন উৎসবের আমেজ। কোথাও শিক্ষার্থীদের বরণ করা হচ্ছে ঢাকঢোল পিটিয়ে। এভাবেই ৫৪৩ দিন পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলাকে স্বাগত জানাচ্ছে শিক্ষক-শিক্ষার্থীরা।

দীর্ঘ ১৮ মাস পর আজ বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে। মেডিকেল কলেজগুলো খুলবে আগামীকাল। চলমান করোনা মহামারির কারণে দীর্ঘ অনাকাঙ্ক্ষিত বিরতির অবসান ঘটেছে আজ। অপেক্ষার পালা শেষে প্রাণহীন শিক্ষাঙ্গনে আবার প্রাণের ছোঁয়া লেগেছে।

দীর্ঘদিন পর সশরীরে ক্লাসে বসার আনন্দ দেখা যায় শিক্ষার্থীদের চোখে-মুখে। কর্তৃপক্ষও সমউচ্ছ্বাসে তাদের বরণ করছে। স্বাস্থ্যবিধি মেনে একে একে সবাইকে ঢোকানো হয়েছে শ্রেণিকক্ষে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।

তবে দীর্ঘদিন পর স্কুল খুললেও সহপাঠীদের সঙ্গে আগের সেই হইহুল্লোড় নেই। সামনের বেঞ্চ ধরা নিয়ে নেই হুড়োহুড়িও। শিক্ষকদের নির্দেশনা মেনে ছাত্রীরা দূরত্ব বজায় রেখে তারা স্কুলে প্রবেশ করছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষক ও অভিভাবকদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে একই সঙ্গে করোনার সংক্রমণ ফের বাড়ার শঙ্কায় তাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠাও রয়েছে।

ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজ ও হোসইনিয়া প্রিপেটরী মাদ্রাসা ঘুরে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে সকাল থেকেই ভিড় করছেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ার প্রায় প্রতিটি শিক্ষার্থীর সঙ্গেই এসেছেন অভিভাবকরাও।

মূলত শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উদ্বিগ্নতার কথা জানান তারা। তবে সংশ্লিষ্ট স্কুল ও কলেজ প্রশাসন বলছে, যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই ক্লাস শুরু করা হচ্ছে। আগে যে সব শ্রেণিকক্ষে একসঙ্গে অনেক শিক্ষার্থী বসে ক্লাস করত সেখানে এখন ভাগ করে দেওয়া হয়েছে।

শ্রেণিকক্ষের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়াও প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের প্রবেশমুখেই ছিল স্বাস্থ্যবিধির কড়াকড়ি। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার নিশ্চিত করে এবং বডি থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পরই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল শিক্ষার্থীদের।

ভোলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ভোলা জেলা সভাপতি ও হোসইনিয়া প্রিপেটরী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ আব্বাস উদ্দিন বলেন আজ স্কুলে ছিলো ঈদের আমেজ। স্কুল কলেজ খুলে দেয়ায় তিনি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ভোলা আবদুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাবা সাফিয়া খাতুন বলেন,আমরা অনেক আনন্দিত , শিক্ষার্থীরাও উজ্জীবিত।আমরা সরকারি নিদের্শনা মেনে ছাত্র/ছাত্রীদের তাপমাত্রা মেপে স্কুলে প্রবেশ করিয়েছি।হ্যান্ড স্যানিটাইজার ক্লাস রুমের সামনে রাখা আছে এবং যেসকল শিক্ষার্থীরা মাক্স আনেননি তাদের মাক্স বিতরন করা হয়েছে।তিনি স্কুল কলেজ খুলে দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

অন্যদিকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাকার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি-না,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন ভোলা জেলা প্রশাসক তৌফিক ই- লাহি চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net