ঢাকা   ০৯:২৫:১৭ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ নবীগঞ্জে অবৈধ সিসা কারখানা জনস্বাস্থ্যে মারাত্মক হুমকী মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অক্সফোর্ডের রোডস স্কলারশিপ পেলেন কুমিল্লার ফারহানা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা  মাগুরায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত নকলায় মাদরাসার সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২ প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিশ্চিত করতে স্কুল পরিদর্শনে উপজেলা প্রশাসন

আনোয়ারা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।
আনোয়ারা উপজেলার প্রতিষ্ঠানগুলোতে সরকারি সব নির্দেশনা বাস্তবায়ন করতে সর্বশেষ প্রস্তুতি নিশ্চিত করতে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০-সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুল-কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
এই সময় উপস্থিত মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে.এম.সরোয়ার হোসাইন।

পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,প্রতিষ্ঠান খোলার সরকারি নির্দেশনা পেয়ে খুব দ্রুত প্রতিষ্ঠানগুলোকে ক্লাস করার উপযুক্ত করা হয়েছে।
পরিদর্শনের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন বলেন, আমরা আজ বিভিন্ন স্কুল পরিদর্শন করেছি । প্রস্তুতি সন্তোষ জনক ছিলো । তবে কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিচের তলায় হাত ধোয়ার ব্যবস্থা ছিল না বিধায় কতৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি