1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে নৌকা হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

শ্রীনগরে নৌকা হারানোকে কেন্দ্র করে সংঘর্ষ

আব্দুর রাকিব, শ্রীনগর প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৪ বার

মুন্সীগঞ্জ মুশ্রীনগরে নৌকা হারানোর বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ষোলঘর ইউনিয়নের লঞ্চঘাট কালীবাড়ি এলাকায়। এ ঘটনায় ইমান ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তি ছুরির আঘাতে গুরুতর ভাবে আহত হন। গতকাল রবিবার রাত ৯ টায় আহতের ভাই জাকির ভূঁইয়া বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা করে।

আহতের ভাই জাকির ভূঁইয়া জানায়, দেওয়ান সাহিদ তার কোষা নৌকা শাহ আলমের বাড়ির পাশে প্রতিদিন বেঁধে রাখতেন ও তাদেরকে দেখে রাখতে বলতেন। কিছুদিন পরে নৌকাটি হারিয়ে যায়। শাহ আলম নৌকার মালিক দেওয়ান সাহিদকে জানায় তার হারিয়ে জাওয়া নৌকাটি প্রতিবেশী আব্দুর রব এর কাছে দেখেছে। এ বিষয় নিয়ে আব্দুর রব ও শাহ আলমদের দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শাহ আলম ও তার পরিবারের লোকজন দৌড়ে পালান। আব্দুর রব এর লোকজন তাদের পিছু ধাওয়া করেন। অন্ধকারের মধ্যে একই রংঙের লাল গেঞ্জি গায়ে থাকায় শাহ আলমকে ভেবে ইমান ভূঁইয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত ইমান ভূঁইয়া ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তিরত অবস্থায় রয়েছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, এ ঘটনায় রাতে মামলা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net