1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থগিত ১৬১ ইউপি ও ৯ পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

স্থগিত ১৬১ ইউপি ও ৯ পৌরসভায় ভোট ২০ সেপ্টেম্বর

খন্দকার আলমগীর হোসাইন |
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬৫ বার

স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও নয় পৌরসভায় নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ৮৫তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

টেকনাফের পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে।

এজন্য আপাতত ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করা হবে।
তিনি জানান, একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে।

ইউপিগুলোর মধ্যে বাগেরহাট জেলার সদর, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, রামপাল, কচোয়া, চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলার ৭০টি ইউপি, খুলনা জেলার কয়রা, দাকোপ, বটিয়াঘাটা, দিঘলিয়া ও পাইকগাছা উপজেলার ৩৫টি ইউপি, সাতক্ষীরা জেলার কলারোয়া ও তালা উপজেলার ২১টি ইউপি, নোয়াখালী জেলার সুবর্ণচর ও হাতিয়ার ১৩টি ইউপি, চট্টগ্রাম জেলার সন্দ্বীপের ১৩টি ইউপি এবং কক্সবাজার জেলার নয়টি ইউপি রয়েছে।

আর পৌরসভাগুলো হলো- লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, দেবীগঞ্জ, যশোর সদর পৌরসভা ও অভয়নগরের নোয়াপাড়া পৌরসভা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net