ঢাকা   ০২:৫২:২০ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো

হালদা নদীতে ৩০তম মৃত ডলফিন উদ্ধার

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দেশের একমাত্র মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী হতে ৩০তম মৃত একটি ডলফিন উদ্ধার করা হয়েছে আজ।

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত এই নদী থেকে বিলুপ্তপ্রায় প্রাণীটির ৩০ তম মৃত ডলফিন এটি।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হালদা নদীতে নিয়মিত টহল দেয়াকালীন মৃত ডলফিনটি উদ্ধার করে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় অবস্থিত রামদাস মুন্সিহাট হালদা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত হন, তিনি, বন বিভাগ এবং আইডিএফ এর প্রতিনিধির উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগকে ডলফিনটি হস্তান্তর করেন।

ডলফিনটির দৈর্ঘ্য ৫৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি। মৃত ডলফিনটির দেহ পচে যাওয়ায় এতে কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।’ বলে জানিয়েছেন ইউএনও শাহিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি