1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভৈরবের মেয়ে জোহরার ‘অপেক্ষা’ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ভৈরবের মেয়ে জোহরার ‘অপেক্ষা’

আনোয়ার হোসাইন (তন্ময় আলমগীর), কিশোরগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ বার

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে শিশু নির্মাতা ও ভৈরবের মেয়ে জোহরা রহমান তিতলীর ‘অপেক্ষা’। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ‘লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক’ আয়োজিত এ উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।

অভিনেতা বাবা মতিউর রহমান সাগরের হাত ধরে এ অঙ্গনে আসা জোহরা রহমানের। ‘অপেক্ষা’ ছবির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে জোহরা নিজেই। জোহরা ভৈরবের উদয়ন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের আমলাপাড়ার বাসিন্দা।

জোহরা রহমান তিতলী বলে, চলচ্চিত্রটিতে করোনায় গৃহবন্দি শিক্ষার্থীদের মানসিক চাপ ও মনের ব্যাকুলতাকে তুলে ধরা হয়েছে। আমার প্রত্যাশা ‘অপেক্ষা’ সবার কাছে গ্রহণযোগ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্থান করে নেবে।

এ প্রসঙ্গে মতিউর রহমান সাগর বলেন, এতো বড় আয়োজনে আমার মেয়ের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হবে এটা শুনেই বুকটা গর্ভে ভরে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net