1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে নবনির্মিত শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

খাগড়াছড়িতে নবনির্মিত শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা(এমপি) খাগড়াছড়িতে নবনির্মিত জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন।

বুধবার(১৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১৩কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা শিশু একাডেমি মিলনায়তনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: সায়েদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড- ১) রাম চন্দ্র দাস, জাতীয় মহিলা সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক জ্যোতি লাল কুরী।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেন, নারী ও শিশুর সুরক্ষায় বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপণন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে।

সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করা , বাল্য বিবাহ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টি করা এবং নারী ও শিশুর সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নারী নেত্রী, জেলা মহিলা আওযামীলীগ নেত্রী, যুব মহিলালীগ নেত্রীসহ সফল নারী উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত চিলেন।

পরে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি দুটি সমিতিকে আর্থিক অনুদানের চেক ও অসহায় দু:স্থ মহিলাকে খাদ্যশস্য সাহায্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net