1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে রামগড় কৃষি ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋন আদায় ও বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ

গুইমারাতে রামগড় কৃষি ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋন আদায় ও বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯৫ বার

খাগড়াছড়ি জেলার গুইমারার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাকে বাংলাদেশ কৃষি ব্যাংক রামগড় শাখার উদ্যোগে প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের ব্যাংক ঋন আদায় ও নতুন ঋন বিতরণ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার বড়পিলাক বাজারে এ নিয়ে এক সভার আয়োজন করা হয়।
ব্যাংকের শাখা ব্যাবস্হাপক দেবাশীষ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পিলাক গ্রামের বিশিষ্ট কৃষক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়পিলাক ওয়ার্ডের সাবেক
মেম্বার ও বাগান চাষী সৈয়দ হোসেন আসকারী।
ব্যাংকের ঋন কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলাকার প্রান্তিক কুষকদের নিকট থেকে ৮ লক্ষ টাকা আদায় ও ১০ লক্ষ ৭০ হাজার টাকা বিতরণ করেন।
সভায় এলাকাবাসীর পক্ষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন গুইমারা উপজেলা হওয়ার পরও কৃষি ব্যাংকের শাখা স্হাপন না হওয়ায় বড়পিলাক এলাকাবাসীসহ গুইমারা উপজেলার ৩ টি ইউনিয়নের প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা সুবিধা বঞ্চিত হচ্ছে তাই দ্রুত গুইমারাতে কৃষি ব্যাংকের শাখা স্হাপনসহ ঋন প্রাপ্তি সহজলভ্য করার দাবী জানান। সভার সভাপতি রামগড় কৃষি ব্যাংকের শাখা ব্যাবস্হাপক দেবাশীষ ত্রিপুরা উপস্হিত গ্রাহকদের উদ্যেশ্যে বলেন প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীদের ঋন সহায়তা দিয়ে আসছে কৃষি ব্যাংক। তার ধারাবাহিকতায় ঋন কার্যক্রম আরো জোরালোভাবে চলবে। তবে সঠিক ও নির্ভেজাল ঋনগ্রহীতা হতে হবে। তিনি আরও বলেন আমার জানামতে গুইমারাতে কৃষি ব্যাংকের শাখা স্হাপন পক্রীয়াধীন রয়েছে আমাদের পক্ষথেকে যথাসাধ্য সমর্থন দিয়ে যাব যাতে গুইমারা তে দ্রুত কৃষি ব্যাংকের শাখা স্হাপিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net