1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গৃহকর্মী ধর্ষণ ও স্ত্রী কর্তৃক চুল কেটে দেওয়ার ঘটনায় আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

গৃহকর্মী ধর্ষণ ও স্ত্রী কর্তৃক চুল কেটে দেওয়ার ঘটনায় আটক ১

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৩ বার

সাভারের আশুলিয়ায় এক নারী
গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িওয়ালার স্ত্রী ভুক্তভোগী গৃহকর্মীকে উল্টো অপবাদ দিয়ে হাত বেঁধে বেদড়ক মারধর করে ও মাথার চুল কেটে নেরা করে দেয়। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

এ ঘটনায় বাড়িওয়ালা দেলোয়ার হোসেন নামের ওই ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। পলাতক রয়েছে তার স্ত্রী লিপি বেগম।
বৃহস্পতিবার রাতে দেলোয়ার হোসেনকে আশুলিয়ার বাইপাইল থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এরআগে গত মঙ্গলবার দুপুরে আশুলিয়ার গাজীরচট এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে কাজ করতে যায় ভুক্তভোগী ওই গৃহকর্মী। একা পেয়ে তাকে ধর্ষণ করে দেলোয়ার।

বিষয়টি বাড়িওয়ালা স্ত্রী লিপি বেগমকে জানালে সে উল্টো গৃহকর্মী নারীকে বেঁধে বেদড়ক মারধর করে ও মাথার চুল কেটে নেরা করে দেয়। এমনকি হুমকি দিয়েও তাড়িয়ে দেয়। আশুলিয়া থানার এস আই ইউনুচ আলী জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাই। তবে ভুক্তভোগীকে মারধর করে তাড়িয়ে দেয় তারা। বিভিন্ন জায়গায় খোঁজ করে নারীকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আশুলিয়া থানায় বাড়িওয়ালা দেলোয়ার ও তার স্ত্রী লিপি বেগমসহ ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net