1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় মৎস্য পদক অর্জন করায় রাউজানে এমপি ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

জাতীয় মৎস্য পদক অর্জন করায় রাউজানে এমপি ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৮ বার

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ হালদা নদী সংরক্ষণ ও উন্নয়নে ব্যক্তিগত ভাবে বিশেষ অবদান রাখায় জাতীয় মৎস্য পদক-২০২১ অর্জন করায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে রাউজানবাসীর ব্যানারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম।

বিশেষ অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, রাঙ্গামাটি সদও উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন(রোমান)
,কাউখালী উপজেলা চেয়ারম্যান শামশুদৌহা চৌধুরী, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহাজাহান সিকদার, ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতেয়ার সাঈদ ইরান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন অপু, সাধারন সম্পাদক রেজাউল করিম । রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সচিব জমির উদ্দিন পারভেজ। অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য পদক-২০২১ অর্জন করায় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য, ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net