1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার নিয়ে সুজন এর আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা কর্ণফুলী প্রেসক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে তথ্য অধিকার নিয়ে সুজন এর আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৪ বার

“তথ্য অধিকার সব স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতি নিশ্চিত করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২১ উপলক্ষে সংশ্লিষ্ট বিষয়ের ওপরে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি ও বেসরকারি সকল কাজের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করনের লক্ষে সুজন( সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে গতকাল বুধবার দুপুরে জেলা পরিষদ হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে তথ্য অধিকার আইন বিষয়ক ধারণা পত্র উপস্থাপন করেন সাংবাদিক শাহ মো.নাজমুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা, সুজন সভাপতি অধ্যাপক মনতোষ কুমার দে প্রমুখ। এয়াড়াও সভায় নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদ কর্মী গন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, সঠিক তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার আর এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন, অগ্রগতি ও সুনাগরিক তৈরিতে ভুমিকা রাখবে। এর মাধ্যমে সরকারের যে কোন দপ্তরের যেকোন তথ্য যথাযথভাবে সংরক্ষিত থাকবে এবং যেকোন নাগরিক সে তথ্য নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net