1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে সাবিনা ইয়াসমিনের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে সাবিনা ইয়াসমিনের সংবাদ সম্মেলন

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
  • আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ বার

নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগড়িয়া গ্রামে পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। আজ সকাল ১১ ঘটিকায় দগরিয়ায়
এই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। উপস্থিত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিদের সামনে পরিবারের পক্ষে মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়া মেয়ে সাবিনা ইয়াসমিন সুবর্ণা। লিখিত বক্তব্য পেশ করেন বক্তব্যে বলা হয়েছে ১/শাহজাহান ভূঁইয়া ২/মোঃ মোসলেহ উদ্দিন ভুইয়া, পিতাঃ মৃত নুর মোহাম্মদ ভুইয়া ,গ্রাম দগরিয়া ডাকঘর শিলমান্দী সদর নরসিংদী। পিতা নুর মোহাম্মদ ভুইয়া মৃত্যুকালে দগরিয়া মৌজায় ভিন্ন ভিন্ন দাগের ৮৩% শতাংশ সম্পত্তি এবং চার পুত্র ও পাচ কন্যা সন্তান রাখিয়া মৃত্যুবরণ করেন।
সেই হিসাবে মোঃ শাহজাহান ভূঁইয়া, মোঃ মোসলেহ উদ্দিন ভুইয়া, নুর মোহাম্মদ ভুইয়ার পুত্র সন্তান হিসেবে ২৪% শতাংশ সম্পত্তির মালিক হয়। বেশ কিছুদিন পূর্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মুখে তাহাদের সহশরীকাগনে সহিদ ঘরোয়া মৌখিক বণ্টনে সম্পত্তি দখল বুঝাইয়া দিলে এ যাবৎকালের ভোগ দখল করিয়া ফসলাদি ফলাইয়া ভোগ দখল করিয়া আসিতেছিল। ভুক্তভোগী পরিবার জানায় যে এই সম্পত্তিটি তাদের একমাত্র সহায় সম্বল, এই সম্পত্তি তাদের একমাত্র জীবিকার মাধ্যম। বর্তমান তারা অনাহার-অর্ধাহারে দুবেলা খেয়ে না খেয়ে জীবন যাপন করিতেছেন। ঘরোয়া মৌখিক আপোষ বন্টন প্রাপ্ত হইয়া তাদের জমিতে ইটের প্রাচীর নির্মাণ করিয়া তাতে বালু ভরাট করিয়া বসতবাড়ি নির্মাণ করতে গেলে এবং তাহাদের নগদ টাকার প্রয়োজন হলে কিছু জমি অন্যত্র বিক্রি করিতে গেলে তাদের সহোদর ভ্রাতা মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে ভূমিদস্যু জামাত-শিবিরের এজেন্ট হিসাবে মামলার আসামি ১/ মোঃ রিপন ভইয়া ২/মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া ৩/ মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ৪/মোঃ আব্দুল হান্নান ভূঁইয়া ৫/আব্দুল মান্নান ভূঁইয়া গং ভুক্তভোগীদের মারধর করেন বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় যে এই ভুক্তভোগী পরিবারের পক্ষ যারা নিবে তাদেরকেও বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছে এমনকি এলাকার জনপ্রতিনিধিরাও ন্যায্য বিচার করে দেওয়ার কারণে তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এই সংবাদ সম্মেলনে মোঃ মোসলেহ উদ্দিন ভূঁইয়ার মেয়ে সাবিনা ইয়াসমিন সুবর্ণা বলেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা হলেন জাতির বিবেক আমি বহু জায়গায় গিয়েছি বহু জায়গায় অভিযোগ করেছি ন্যায় বিচার না পেয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই আপনাদের মাধ্যমে পুলিশ সুপার, জেলা প্রশাসক, সংসদ সদস্য, ও প্রধানমন্ত্রীর কাছে আমাদের পৈতৃক সম্পত্তি ন্যায্য অধিকার যাতে আমাদের ফিরিয়ে দিতে সহযোগিতা করা হয় এবং এই অত্যাচারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এলাকার শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল সহযোগিতা করা হয়। এই সংবাদ সম্মেলনে আরও বলা হয় যে এই অভিযুক্ত আসামিরা তারা বিএনপি এবং জামাত এর এজেন্ট হিসেবে এলাকায় কাজ করে তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে উক্ত মামলায় তারা জেল খেটে বর্তমানে জামিনে রয়েছেন এ সমস্ত জামাত-শিবিরকে অতি দ্রুত সমাজ থেকে নির্মূল করার দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net